শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে সাতবাড়িয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি, পথসভা ও সমাবেশ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের ২০ টাকা দামে চাল বিক্রি শুরু 

  • আপডেট সময়ঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ পৌরসভা পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০ টাকা মূল্যে চাল বিক্রয় কার্যক্রম শুভ উদ্বোধন করেছে। গতকাল ৬ মার্চ সকালে চন্দনাইশ পৌরসভার ৫নং ওয়ার্ডে বিশিষ্ট শিল্পপতি লায়ন রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় ও আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে ১ম দিনের মত প্রায় এক হাজার পরিবারের মাঝে কেজিতে ২০ টাকা করে প্রতি পরিবারে ১০ কেজি করে এ চাল বিক্রয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা আল করিম, ভাইস প্রেসিডেন্ট ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব

মো. শাহাদাত হোসেন ও আরিফ মোহাম্মদ জুবায়ের, সাবেক কাউন্সিলর শাহা আলম, বিএনপি নেতা আবু জাফর সদাওগর, ইয়াকুব নবী সুমন, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, হাফেজ বদিউল আলম, মোরশেদুল আলম, আলমগীর, আবুল হোসেন, নুরুল হাকিম, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খোকন প্রমুখ।

এসময় অতিথিরা বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র ও সাধারণ মানুষের কথা চিন্তা করে বিশিষ্ট শিল্পপতি লায়ন রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় ও আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে কেজিতে ২০ টাকা চাল বিক্রয়ের কার্যক্রম শুরু করা হয়।

বিশেষ করে পৌরসভার ৯টি ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেয়া হয়। রমজান মাসে ৯ ওয়ার্ডে ৯ দিন চাল বিক্রয় করা হবে প্রতিদিন ১টি করে ওয়ার্ডে প্রায় এক হাজার পরিবারের মাঝে এই চাল বিক্রয় করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »