শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে চন্দন হত্যা মামলার আসামি নাছির ও রুবেল গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চন্দনাইশে গরু চুরিতে বাধা দিতে গিয়ে গুলিতে নিহত চন্দন দে হত্যা মামলায় সন্দেহভাজন আরো ২ আসামি নাছির উদ্দীন ও মো. রুবেলকে আটক করেছে পুলিশ গতকাল ৩ মার্চ কক্সবাজারের চকরিয়া এলাকায় চন্দনাইশ ও চকরিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে একাধিক ডাকাতি ও হত্যা মামলার ২ আসামিকে আটক করে। গতকাল মঙ্গলবার ১০ দিনের রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানান, গত ২৮ ফেব্রুয়ারি ভোর রাত জোয়ারা হিন্দু পাড়ায় সশস্ত্র গরু চোরের দল হানা দেয়।

গরু চোরেরা প্রথমে নিতু দে’র গোয়াল থেকে দুটি গরু সাদা মাইক্রোবাসে তোলে। পরে চন্দন দে’র গোয়াল থেকে তিনটি গরু নিয়ে যাওয়ার সময় তিনি টের পেয়ে বাধা দেন। এ সময় গরু চোরদের গুলিতে চন্দন দে মারা যায়। এ ব্যাপারে তার ছেলে সনি দে বাদি হয়ে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলা সূত্র ধরে পুলিশ কক্সবাজার চকরিয়া কোরাখালী থেকে আবুল কালামের ছেলে মো. রুবেল (৩০) ও ইলিশিয়ার মৃত আলী আহমদের ছেলে নাছির উদ্দীনকে (৩৬) আটক করে। এ পর্যন্ত থানা পুলিশ ৩জন সন্দেহভাজন চোরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রুবেলের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দস্যুতা, সিদেল চুরিসহ ১৬ টি এবং নাছির উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান। তিনি বলেন, গেপ্তারকৃত আসামিদের ১০ দিনের রিমান্ডের আবেদনসহ গতকাল ৩ মার্চ আদালতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »