Categories: Uncategorized

নারী লোভী পুলিশের বিরুদ্ধে মামলা করা সেই ছাত্রলীগ নেতা ইয়াসিন বিন ফয়সাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ

নারী নির্যাতের অভিযোগে গ্রেফতার হলেন পুলিশের বিরুদ্ধে মামলা করা সেই ইয়াসিন বিন ফয়সাল। অবশেষে নানা অপকর্মে ফেঁসে গেলেন সরকার দলীয় লোক পরিচয় দিয়ে সম্প্রতী পুলিশের বিরুদ্ধে মামলা করা ইয়াসিন বিন ফয়সাল। সম্প্রতি

ইয়াসিন বিন ফয়সাল (২২) ওরফে ইয়াছিন আরাফাত নিজের অপকর্ম আড়াল করতে মামলা করলেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার দুই কর্তব্যরত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

সেই ইয়াসিন বিন ফয়সাল ওরফে ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ১৮ অক্টোবর যৌতুকের জন্য মারধরের অভিযোগ মামলা দায়ের করেন তার স্ত্রী শাহানুর আকতার লিজা (২৫)।
মামলার বাদী শাহানুর আকতার লিজা জানান‌, মোঃইয়াছির আরাফাত পূর্বে স্ত্রীর কথা গোপন রেখে আমার সাথে প্রেমের সম্পর্ক করে।

মন দেওয়া নেওয়ার একপর্যায়ে ২০২১ সালের ২৪ ডিসেম্বর মোঃইয়াছির আরাফাতের সাথে আমার বিয়ে হয়। বিবাহের অল্পদিন পর থেকে ইয়াছিন আমার উপর যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে।

১৮ তারিখ সকাল ৮ টায় আমার স্বামী মোঃইয়াছির আরাফাত চট্টগ্রাম বায়েজিদের টেক্সটাইল চন্দ্রনগর কলাবাগান মদিনা ভবন ৬ষ্ঠ তলার বাসায় আমার কাছে যৌতুক হিসেবে তিন লক্ষ টাকা দাবী করে। আমি যৌতুক দিতে অপরাগত প্রকাশ করলে আমার স্বামী মোঃইয়াছির আরাফাত আমাকে বেদম মারধর ও শারীরিক ভাবে নির্যাতন করতে থাকে।

নির্যাতন সহ্য করতে না পেরে আমি জাতীয় জরুরী সেবা-৯৯৯ কল করলে বায়েজিদ বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতনের বয়াবহতা দেখে আমার স্বামী ইয়াসিন বিন ফয়সাল ওরফে ইয়াছিন আরাফাতের

আটক করে। পরে আমি ঘটনার বিষয়ে লিখিত এজাহারের দায়ের করলে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২০, তারিখ-১৮/১০/২০২৩ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ১১(গ) রুজু করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত (২৭) আনোয়ারার ফাজিলহাট, ফজল আহম্মদ বাড়ীর আহম্মদ নুরের পুত্র। বর্তমানে সে বায়েজিদ টেক্সটাইল চন্দ্রনগর কলাবাগান এলাকার মদিনা ভবনের ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া।

সম্প্রতি ছাত্রলীগের উপ অর্থ বিষয়ক সম্পাদক পরিচয়ে এই ইয়াসিন বিন ফয়সাল ওরফে ইয়াছিন আরাফাত বাকলিয়ার এক ঘটনা এলাকায় বেশ আলোচিত হয়েছেন।

সূত্র বলছে, ইয়াসিন বিন ফয়সাল ওরফে ইয়াছিন আরাফাত নিজেকে পুলিশ কর্মকর্তা ও কথিত ছাত্রলীগ নেতা পরিচয়ে দেওয়ান বাজার মদিনা মসজিদ লেনের ছিদ্দিক কলোনির বাসিন্দা সুখি বেগম (২৭) ও মো. রেজাউল দম্পতির বাসায় ঢুকে বিয়ের কাবিননামা’ চাওয়া ও মারধরের অপরাধ ঢাকতে বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক, সহকারী উপ পরিদর্শক (এ এসআই) মোশারফ ও ঐ দম্পতি সুখি বেগম ও স্বামী মো. রেজাউল করিম বিরুদ্ধে বিজ্ঞ আদালতে নালিশী মামলা করেছেন।

সেই ঘঠনার রেশ না কাটতেই ১৮ অক্টোবর নিজের স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতনের দায়ে নগরীর বায়েজিদ থানায় গ্রেফতার হলেন।

উল্লেখ্য ইতিপূর্বে সেই ঘঠনার রেশ না কাটতেই ১৮ অক্টোবর ইয়াসিন বিন ফয়সাল ওরফে ইয়াছিন আরাফাত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুতবিচার আইনে দুটি মামলার চার্জশিটভুক্ত আসামি ।

Press Didar

Recent Posts

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

9 hours ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

13 hours ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

13 hours ago

হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সেকান্দরপাড়া এলাকায় হালদা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী…

13 hours ago

সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি খায়রুল ইসলামের বিরুদ্ধে…

1 day ago

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…

2 days ago

This website uses cookies.