Categories: ধর্ম

দোয়ারাবাজারে ঈসালে সাওয়াব মাহফিল ও মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা-এর লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামে হযরত শাহজালাল দারুসসুন্নাহ হিফজুল কুরআন দাখিল মাদ্রাসা ও বিশ্ব আউলিয়া এতিমখানার উদ্যোগে ঈসালে সাওয়াব মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ৯ রমজান বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ ক্বারী শাহ মোঃ গিয়াস উদ্দিন (খারগাঁও সাহেব) তাঁর মরহুম পিতা-মাতার রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করেন। তিনি আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন মাদ্রাসার আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কালারুকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সৎপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, এতিমখানার সভাপতি বাউল দিলাল উদ্দিন সরকার, শাহজালাল দারুসসুন্নাহ’র সভাপতি শাহ আছমত আলী, আমজাদ আলী, মতিনিয়া শহীদিয়া হিফজুল কুরআন বোর্ড বুরকীর সভাপতি আলী, আব্দুল গফফার আল হাসান ও ফরিদ আহমদসহ অনেকে।

 

এছাড়া মাদ্রাসা ও এতিমখানার সুপার মাওলানা মাসুক নাঈম, হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ হোসাইন আহমদ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। গ্রামের মুরুব্বিদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও মানসম্মত দ্বীনি শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারা প্রতিষ্ঠানের উন্নয়নে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Mohammed Alam

Recent Posts

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

19 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

19 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

22 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

22 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…

2 days ago

This website uses cookies.