সীতাকুণ্ড প্রতিনিধিঃ
সীতাকুণ্ডের সোনাইছড়ি আবুল খায়ের ষ্টীল মিলে হামলা চালিয়ে লুটপাট ও ব্যাপক ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহশপতিবার রাত পোনে ১ টার সময় দুষ্কৃতকারীরা প্রথমে কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০-১৫ জন ডাকাত লুটতরাজের উদ্দেশ্যে আক্রমণ করে । কারখানার সিকিউরিটি , আনসার ও কর্মচারী মিলে তাদেরকে প্রতিহত করে। দক্ষিণ পাশ থেকে পরবর্তীতে তারা রেল লাইনে চলে যায় এবং রেললাইন থেকে পাথর নিক্ষেপ করতে করতে আনুমানিক রাত ১টায় সময় কারখানার প্রধান ফটকে আক্রমণ করে এবং সিকিউরিটি গেইট ,অফিস রুম এবং বিভিন্ন চেয়ার টেবিল ভাংচুর করে কারখানার ভিতরে প্রবেশ করতে চেষ্টা করে দুষ্কৃতকারীরা । এসময় কারখানার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সিকিউরিটি আনসার মিলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কারখানা কর্তৃপক্ষ গ্রামবাসীর কাছে সাহায্য চাইলে তারা এসে ডাকাতদলকে প্রতিহত করে।
কারখানার ডিজিএম ইমরুল কায়েস ভূইয়া জানায়, এই ডাকাত দলটি ইতিপূর্বে কয়েকবার সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কারখানার মূল্যবান লোহা,তামা,পিতল, তামার ওয়্যাইর মটর,ওয়েল্ডিং মেশিন সহ মূল্যবান মালামাল লুট করি নিয়ে যায়।এসব ঘটনায় মামলা করলে লুটতরাজকারীরা আরো খ্যাপে যায় এবং বার বার হামলা করে লুটতরাজ করে।
এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর উপরস্হ কর্মকর্তা,স্বরাষ্ট্র দপ্তরে জানানো হয়েছে। কারখানার কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভূগছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জোনাকী পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পথচারী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নে এক তরুণীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালকসহ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম-৪ আসন থেকে জনতার ভোটে নির্বাচিত নেতা লায়ন মোঃ আসলাম চৌধুরী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলি করে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে (২৬) হত্যা এবং…
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬)…
This website uses cookies.