বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশের দোহাজারী জামিজুরীতে ৪ কন্যা সন্তানের জননী খুন,স্বামী গ্রেফতার 

  • আপডেট সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী ৬নং ওয়ার্ড এলাকায় ৪ কন্যা সন্তানের জননীকে হত্যা করেছে তার স্বামী। ১৬ ফেব্রুয়ারী’২৬ সোমবার ভোর রাতে তাকে হত্যা করে সে পালিয়ে গেছে বলে জানান। খুন হাওয়া বাক প্রতিবন্ধী সালমা আকতার (৩৫)। সে গত ৫ বছর আগে নুরুল হুদা কোথায় থেকে নিয়ে এসেছিল কেউ বলতে পারে নি।

স্থানীয়রা জানায়, পাষণ্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধার মুখে পারেনি। ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারীর পরও তাকে বেশ কয়েকবার মারধর করে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, ৯৯৯ এ স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরী করে তাকে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়। অভিযুক্ত স্বামী নুরুল হুদা ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল কিন্তু দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলো বার্মা কলোনী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »