প্রেসিডেন্ট জো-বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আলোচনার সময় গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য মার্কিন সমর্থন পুনঃনিশ্চিত করেছেন।
এবং ফিলিস্তিনে হাসপাতালে নারকীয় হামলার জন্য ফিলিস্তিনিরাই দায়ী ও এই হামলা হামাসই করেছে বলে অভিযোগ করেছেন। এর আগে বেঞ্জামিন নেতানিয়াহু এই অভিযোগ করেছিলেন, ঠিক একই সূরে জো-বাইডেনও তাই বললেন!
এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ফিলিস্তিনের জনগন এই হামলা ইসরায়েলেরই নারকীয় হামলা বলে বলছেন। এবং এর জেরে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন এর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস,জর্ডান,লেবানন ও মিশরের যেই আলোচনা হওয়ার কথাছিল সেটি তারা বাতিল করেছেন।
ইরান এই নারকীয় হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন এবং গাজায় এমন নারকীয় হামলা বন্ধ না করলে এই যুদ্ধের পরিধি আরো বাড়বে তার জন্য ইসরায়েলকে চড়ামূল্য দিতে হবে বলে হুশিয়ার করেছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসরায়েলের এমন নারকীয় হামলা ও হত্যাযগ্যের জন্য ইসরায়েলকেই দায়ী করেছেন, এবং প্রয়োজনে স্যাটেলাইটের মাধ্যমে এই হামলা প্রকৃতপক্ষে কারা করেছে সেটি সনাক্ত করার জন্য বলেছেন।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ফলে অন্তত ৪৭১ জন নিহত হওয়ার একদিন পর মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন কিভাবে ইসরায়েলের তেল আবিব সফরে এই নারকীয় হামলা নিয়ে নেক্কারজনক মন্তব্য করেন!
এ’দিকে ইসরায়েল ফিলিস্তিনের ইসলামিক জিহাদ দ্বারা উৎক্ষেপণ করা রকেট ভুলভাবে হাসপাতালে ক্ষেপণ করেছে বলে যে অভিযোগ করেছে, সেই অভিযোগটি ইসলামিক জিহাদ অস্বীকার করেছে।
৭ অক্টোবর ২০২৩ ইং ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ৩৪৮০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে ইসরায়েল তুরস্ক থেকে তাদের সকল ইয়াহুদীদের তুরস্ক ছাড়ার নির্দেশ দিয়েছেন বলে জানাযায়। ঠিক কি কারনে এমন নির্দেশ দিয়েছেন সেটি কোনো সূত্র থেকে এখনো জানাযায়নি।
সূত্রঃ আল-জাজিরা।
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
This website uses cookies.