চট্টগ্রাম সীতাকুণ্ডে “সুইপার ছদ্মবেশী” এক মাদক ব্যবসায়ী সাংবাদিককে দিল হত্যার হুমকী!

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নে এক সুইপার মাদক ব্যবসায়ীর কাছে সাধারন মানুষ ও সাংবাদিকও অসহায় হয়ে পড়েছে! তার মাদক ব্যবসার কথা লেখালেখি করলে ইয়াবা দিয়ে চালান দিবে,প্রয়োজনে হত্যা করবে বলেও হুমকী দিচ্ছে, এই সুইপার মাদক ব্যবসায়ী।

এলাকার সাধারণ মানুষদের কাছ থেকে জানা যায়,
কুমিরা ইউনিয়নের ঘাটঘর গ্রামের বাসিন্দা আলী আহমদের ছেলে রবিউল হোসেন লোক দেখানো সুইপারের কাজ করলেও তার মূল পেশা হলো গাজা,বাংলা মদ ও ইয়াবা ব্যবসা করা, তার এই বেপরোয়া অবৈধ মাদক ব্যবসা ব্যাপক ভাবে চলছে ও এলাকার যুবসমাজকে ধংস করে চলেছে!

সে কাউকে পরোয়া করে না, কোন অদৃশ্য শক্তি তার পিছনে আছে সেটি কেউ বলতে না পারলেও, মাদক ব্যবসায়ী রবিউলের প্রতিবেশী এক সাংবাদিক জাহাঙ্গীর তার মাদক ব্যবসার বিষয়ে জানতে চাইলে উক্ত মাদক ব্যবসায়ী রবিউল স্হানীয় কয়েকজন মেম্বারের সামনেই সাংবাদিককে প্রয়োজনে হত্যার হুমকী দেয়!

এ’সময় সে বলে সব কিছু ম্যানেজ করেই সে এই অবৈধ মাদক ব্যবসা করছেন। প্রয়োজনে প্রশাসনের সাথে যোগাযোগ করলে করবে, কিন্ত তার এই মাদক ব্যাবসা নিয়ে লেখালেখি করলে চরম মাশুল দিতে হবে বলে সাংবাদিককে হুমকি দেয়!

তার হুমকী বিষয়ে নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে গেলে সেখানেও সে উপস্হিত হয়ে এই সাংবাদিক কে আবারো হুমকী দেয় থানা পুলিশের সামনেই! একজন সুইপার মাদক ব্যাবসায়ী এতো শক্তি কোথায় পেলো খুঁজতে গিয়ে জানা যায়,উক্ত ছদ্মবেশী সুইপার মাদক ব্যবসায়ীর সাথে রয়েছে প্রশাসনের সব দপ্তরেই সখ্যতা ও যোগাযোগ।

তাই সে পাবলিক ও সাংবাদিক কাউকেই পরোয়া করেনা। দিব্যি সে তার এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে ও সমাজের যুবসমাজের অপূরণীয় ক্ষতি করে চলছে। এলকাবাসি রবিউলকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মাদক ব্যবসা বন্ধের দাবী জানান।

উল্লেখ্য,কুমিরা এলাকায় আগে মাদক ব্যবসায় আধিপত্য বিস্তার ছিল মাদক সম্রাজ্ঞী মিনু আক্তারের,সে বর্তমানে জেলে থাকায় তার মাদক ব্যবসার স্থানটি দখল করে নিয়েছে এই সুইপার রবিউল হোসেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

52 minutes ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

22 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

22 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.