মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সৎ ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে জামাতের দাঁড়িপাল্লয় ভোট দিন,,,শাহজাহান

  • আপডেট সময়ঃ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম–৪ সংসদীয় আসনের অন্তর্গত সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট কে এম হাই স্কুল মাঠে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অং শগ্রহণে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফরহাদ হোসেন (১০ নং সলিমপুর আমীর) এবং সঞ্চালনা করেন কুতুব উদ্দিন শিবলি (সহকারী সেক্রেটারি, সীতাকুণ্ড উপজেলা)।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা শাহজাহান। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে আদর্শবাদী, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম–৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম–৪ আসনকে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে একটি মডেল আসনে পরিণত করা হবে।
সভাপতির বক্তব্যে ফরহাদ হোসেন বলেন, জনগণের অধিকার আদায়ে এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তিনি সকল নেতাকর্মীকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী, আকবর শাহ থানা সভাপতি ও সেক্রেটারি রেজাউল করিম, মাওলানা তওহিদুল হক চৌধুরী (সাবেক আমীর, সীতাকুণ্ড উপজেলা), দুলন দেব (সনাতনী নেতা), হাসান ইমাম (ছাত্র শিবির, চট্টগ্রাম–৪ আসনের নির্বাচন পরিচালক), এডভোকেট আনোয়ার খোকন (এনসিপি কার্যনির্বাহী সদস্য), এডভোকেট হোসেন আশরাফ, ফারুক আজম (আমীর, ডবলমুরিং থানা), মাওলানা মিজানুর রহমান (আমীর, সীতাকুণ্ড উপজেলা), অধ্যক্ষ ফয়জুল করিম (আমীর ও আসন পরিচালক, চট্টগ্রাম–৪), এডভোকেট মোস্তাফা নূর (সাবেক ভাইস চেয়ারম্যান, সীতাকুণ্ড উপজেলা) এবং এডভোকেট মহিউদ্দিন হাসেমী (চট্টগ্রাম সুপ্রিম কোর্ট)।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ একটি বিশাল গণমিছিলে অংশগ্রহণ করেন। গণমিছিলটি ফৌজদারহাট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যা পুরো এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »