মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু। ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু ভূরুঙ্গামারীতে “জুলাই শহিদ দিবস” পালিতঃ শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৩২ মামলার আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী মোজাম্মেল গ্রেপ্তার কুড়িগ্রাম রাজারহাটে সরকারি রাস্তা বন্ধে বাঁধা দেওয়ায় নিহত ১, আটক ১০ জন।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল

  • আপডেট সময়ঃ সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৪ ( চসিক ৯-১০নং ওয়ার্ড ) আসনে বিএনপি প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানী শেষে কমিশন আসলাম চৌধুরীর প্রার্থীতা বহাল রাখে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বাতিলের জন্য জামায়াতের প্রার্থী আনোয়ার ছিদ্দীক চৌধুরী ও দুটি ব্যাংক আপীল আবেদন করে। আপিলে মনোনয়ন সংক্রান্ত বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক বিষয় তুলে ধরা হয়। গত শনিবার আসলাম চৌধুরীর মনোনয়নপত্রের আপীল শুনানী থাকলেও রোববার পর্যন্ত সেটি অপেক্ষমান রাখে কমিশন। রোববার নির্ধারিত দিনে নির্বাচন কমিশনাররা উভয় পক্ষের বক্তব্য শোনেন। শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষ থেকে আইনগত ও নথিভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করা হয়। কমিশন সব তথ্য, কাগজপত্র ও যুক্তি পর্যালোচনা করে কোনো আইনগত ত্রুটি বা নির্বাচন বিধি লঙ্ঘনের প্রমাণ নেই। শুনানি শেষে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে আপিলগুলো খারিজ করে দেয় এবং আসলাম চৌধুরীর মনোনয়নকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করে। এর ফলে তার প্রার্থীতার উপর রিটার্নিং কর্মকর্তার দেওয়া বৈধতা বহাল থাকল। আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে তার অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »