শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন।

  • আপডেট সময়ঃ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

মোঃ শাহরিয়ার সুমন, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক নির্বাচন সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশের উপস্থিতিতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে এ কে খান আলী আজম সড়ক সংলগ্নে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সম্পন্ন হয়। নির্বাচনে ১৮৬ জন ভোটারের মধ্যে ৯৭ জন তালিকাভুক্ত সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

শনিবার ১৪-ই অক্টোবর সকাল ১১:২০ ঘটিকা থেকে বিকেল ৩:২০ ঘটিকা পর্যন্ত পাহাড়তলী থানাধীন এ কে খানের আলী আজম সড়ক সংলগ্নে সংগঠনের নিজস্ব কার্যালয়ে একটি বুথের মাধ্যমে কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মোবিন, সোহাগ আরিফিন, ফৌজুল আজাদ চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, শাহ মোহাম্মদ ইমরান, সহকারী প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন, কাজী বেলায়েত হোসেন, পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন এ কে এম কায়েস উদ্দিন ও দেলোয়ার হোসেন।

সাংবাদিক উন্নয়ন পরিষদের নির্বাচন ছবি

নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীরা তাদের সমর্থকদেরকে নিয়ে নগরীর বিভিন্ন সড়কে আনন্দ মিছিল করেন।

প্রধান নির্বাচন কমিশনারের তথ্য মতে, কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ ৪টি পদে আজ নির্বাচন হয়েছে। তার মধ্যে সভাপতি পদে ৩ নং ব্যালটে ৫১ ভোট পেয়ে লায়ন মাওলানা মোঃ ইউসুফ নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মিজান উল্লাহ সমরকন্দি ৩৮ ভোট পেয়ে পরাজিত হন।

সাধারণ সম্পাদক পদে মোঃ হেলাল উদ্দিন ১ নং ব্যালটে ৪৮ ভোট পেয়ে নির্বাচিত এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদ চৌধুরী পেয়েছেন ২৫ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ১ নং ব্যালটে জহিরুল ইসলাম বাবলু ৫২ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুরাদ হোসেন বিপ্লব ৪০ ভোটে পরাজিত হন।

অর্থ সম্পাদক পদে ১ নং ব্যালটে রাজীব আহমেদ ৭০ ভোট পেয়ে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন ইমাম ২৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এছাড়াও চারটি পদ ব্যতীত ১৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন সোহেল,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ,

অর্থ সম্পাদক রাজীব আহমেদ,প্রচার সম্পাদক ঈসা মোহাম্মদ তৌকি তাজওয়ার, সহ-প্রচার সম্পাদক পদে মোঃ আসিফ খন্দকার, আইন বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মামুন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হারুন চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ নুর আযম রবিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নজরুল ইসলাম,

দপ্তর সম্পাদক ঝুমু আক্তার, মহিলা বিষয়ক সম্পাদিকা আসমা আক্তার রুপা, কার্যকরী সদস্য মাহমুদ হারুন, মোঃ. ইব্রাহিম, মোঃ জসিম উদ্দিন, মোঃ বাবু আহমেদ ও মোঃ মোশারফ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »