শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার। চট্টগ্রাম সীতাকুণ্ডে চতুর্মুখী সংঘর্ষে পথচারী নারী নিহত, আহত অন্তত ৩০
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বপ্নজয়ী স্কুলের পথশিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ

  • আপডেট সময়ঃ শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫


জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বপ্নজয়ী স্কুলের পথশিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ করা হয়েছে।


(২৭ ডিসেম্বর) শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কম্বল, শুকনো খাবার ও স্কুল ব্র্যাঞ্চ বিতরণ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির, শাহ ফুজায়েল আহমদ, স্বপ্নজয়ী স্কুলের শিক্ষক সোনিয়া বেগম প্রমূখ।


এ সময় সাংবাদিক রিয়াজ রহমান, এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর, ব্যবসায়ী ওয়াহিদ খান ও পথশিশুদের নিয়ে গঠিত স্বপ্নজয়ী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বাংলা ও ইংরেজিতে কবিতা আবৃত্তি করে ক্ষুদে শিক্ষার্থী জুমা ও কিরণ ইসলাম।


সভায় স্বপ্নজয়ী স্কুলের ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া স্বপ্নজয়ী স্কুলকে ১০টি বসার ব্র্যাঞ্চ বিতরণ করা হয়েছে। একই সাথে রসুলপুর মাদ্রাসাকে আরো ১৫টি বসার ব্র্যাঞ্চ বিতরণ করা হয়। সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে স্বপ্নজয়ী স্কুল ও শিক্ষার্থীদের মাঝে সামান্য উপহার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সরকারী জায়গায় যেন স্বপ্নজয়ী স্কুল গড়ে উঠতে পারে, সেই ব্যবস্থা করা হবে।


জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের আবদুল খালিক মার্কেটে ভাড়াটে ভবনে স্বপ্নজয়ী স্কুলের কার্যক্রম চলছে। এতে ৫০ জন পথশিশুদের নিয়ে গড়ে উঠেছে এ স্কুলটি। স্কুলের সকল ব্যয় বহন করছে স্বপ্নজয় বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। এতে সোনিয়া বেগম, তমা রাণী দাস, নীলিমা বেগম, ফাতেমা আক্তার ও আনোয়ার হোসেনসহ ৫ জন শিক্ষক বিনা বেতনে স্বেচ্ছাশ্রমে পাঠদান দিচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবিদার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »