সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভারতীয় নারী পর্যটকের আইফোন একঘন্টায় উদ্ধার করে প্রশংসিত ট্যুরিস্ট পুলিশ

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজারে হারানোর ঘন্টা চারেক ব্যবধানে ভারতীয় নারী পর্যটকের আইফোন উদ্ধার করে প্রশংসিত হয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এ ঘটনা অকল্পনীয় বলে বিবৃতি দিয়েছেন ফোন হারানো ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক অরুনিমা দে নামের এ বিদেশিনী।

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এক উপ-পরিদর্শক (এসআই) বিদেশী এ পর্যটকের হারিয়ে যাওয়া আইফোন ১৪ প্লাস উদ্ধার ও হস্তান্তর করেন। এর আগে দুপুরের দিকে কলাতলী এলাকায় তার ফোনটি হারান।

ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত ভারতীয় পর্যটক অরুনিমা দে জানান, তিনি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং সিডিউলে তিনি গত সপ্তাহে বাংলাদেশে আসেন।

সাথে নিয়ে আসেন পরিবারের সকলকে। প্রাতিষ্ঠানিক কাজ শেষ করে মঙ্গলবার তারা স্বপরিবারে কক্সবাজার আসেন। কক্সবাজারে হোটেলে উঠার পর দুপুরের দিকে তারা ঘুরতে বের হন। সেখানে ভুলবশত তার ব্যবহৃত আইফোনটি মিসিং হয়।

তিনি আরো জানান, অনেক ডকুমেন্টস ও স্মৃতিতে সমৃদ্ধ ফোনটি হারিয়ে উদ্বিগ্ন হয়ে, পরে হোটেল কর্তৃপক্ষের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে গিয়ে এসপি সাহেবকে বিষয়টি জানানোর পর তিনি অভয় দিয়ে বলেন, আপনি হোটেলে ফিরে যান, আমরা আপনাকে জানাবো। এরপর আমাকে সন্ধ্যায় নক করে জানানো হয়, ফোনটি উদ্ধার সম্ভব হয়েছে। আমি সত্যি কৃতজ্ঞ ট্যুরিস্ট পুলিশের কাছে। তারা যা করে দেখাল তা অকল্পনীয়, অভাবনীয়। পুলিশকে ধন্যবাদ।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারস্থ পুলিশ সুপার মো. জিললুর রহমান বলেন, এক বিদেশি নারী পর্যটক এসে জানায় তার সাথে থাকা আইফোন ১৪ প্লাস মিসিং।

তার সবিশেষ নিয়ে তাকে হোটেলে পাঠিয়ে এ বিষয়ে এসআই মোহাম্মদ আবু সাঈদকে দায়িত্ব দেয়া হয়। তথ্য প্রযুক্তির সাহায্যে মাত্র ঘন্টা চারেকের ভেতর ভারতীয় নারী পর্যটকের মিসিং আইফোনটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়।

সন্ধ্যায় ডেকে তাকে ফোনটি বুঝিয়ে দেয়া হয়।

এসপি জিললুর আরো বলেন, শুধু বিদেশি পর্যটক বলে নয়- সমুদ্র বেলাভূমিতে আসা সকল পর্যটককে আমরা একই ধরণের সেবা দিয়ে থাকি।

পর্যটকদের মিসিং হওয়া বাচ্চা ও মূল্যবান দ্রব্যাদি উদ্ধারের পাশাপাশি এসব কাজে জড়িত অনেককে আটকও করা হয়েছে। তবে, এটা সঠিক গতকাল খুবই অল্প সময়ে বিদেশি পর্যটকের মূল্যবান ফোনটি উদ্ধার করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »