Categories: রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসলাম চৌধুরীর শ্রদ্ধাঞ্জলি

কাইয়ুম চৌধুরীঃ

ঐতিহাসিক জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের যাত্রা শুরু করেছিলেন। সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি মুক্ত হয়ে দেশে গনতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি শুরু করেছেন। পরবর্তীতে ১৯৯০ সালেও ছাত্রজনতার বিপ্লবে পতন ঘটেছিলো স্বৈরাচারের। ঠিক একইভাবে ২০২৪ সালেও ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলো। শহীদ জিয়া যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন তা গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরসালিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ সিদ্দিক, ১০ নং উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিক উদ্দিন, সদস্য সচিব মোঃ সেলিম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রায়হান উদ্দিন প্রধান, সদস্য সচিব মাহবুবুল আলম, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমদ ভূইয়া, ইদ্রিছ মিয়া, ফজলুল করিম চৌধুরী, ছাত্রদল নেতা কোরবান আলী শাহেদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, আকবরশাহ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, সদস্য সচিব তৌসিফ, এডভোকেট রেজোয়ান নুর সিদ্দিকী উজ্জল, যুবদল নেতা শাহেদুল ইসলাম প্রমূখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

8 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

10 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

11 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

14 hours ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

14 hours ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

15 hours ago

This website uses cookies.