Categories: জাতীয়

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি:

​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি জবরদখলের মহোৎসব চলছে জালালিয়া আবাসিক এলাকা সংলগ্ন তারাপুর চা-বাগান এলাকায়। কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের মাত্র তিন দিনের মাথায়, রাতের আঁধারে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে সেই উচ্ছেদকৃত স্থানে ফের ঘর নির্মাণ করে এক ব্যক্তিকে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি চিহ্নিত দখলবাজ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বাগান কর্তৃপক্ষের কাউকে ওই এলাকায় ঢুকতে দেখলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​বাগান সূত্র জানায়, সংরক্ষিত টিলা কেটে দেবোত্তর জমি প্লট আকারে বিক্রি ও অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অভিযান চালায় বাগান কর্তৃপক্ষ। সে সময় নির্মাণাধীন একটি অবৈধ ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে দখলদাররা আগেই সরে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অভিযোগ উঠেছে, ওই উচ্ছেদ অভিযানের তোয়াক্কা না করে গত রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বেপরোয়া তাণ্ডব চালায় স্থানীয় একটি ভূমিখেকো সিন্ডিকেট। স্থানীয় সূত্রগুলোর দাবি, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি গিয়াস উদ্দিন ও তার সহযোগী সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে জোরপূর্বক পুনরায় ঘরটি নির্মাণ করে। এরপর ওই জায়গায় মোহাম্মদ মইনুল নামের এক ব্যক্তিকে রাতেই ঘরে তুলে দেওয়া হয়।

​বাগান কর্তৃপক্ষের অভিযোগ, চক্রটি শুধু দখলই নয়, বরং বাগান মালিক ও কর্মচারীদের ওই এলাকায় প্রবেশ করলে জীবননাশের প্রকাশ্য হুমকি দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

1 hour ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

1 hour ago

সীতাকুণ্ডে ইফা নির্বাহী প্রধান অসুস্থ তাহমিদুলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা আনোয়ার ছিদ্দিক

দিদার টুটুল, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের (ইফা) নির্বাহী প্রধান ও অসুস্থ তাহমিদুল হক চৌধুরী…

5 hours ago

হালিশহরের ব্যাংক ম্যানেজারের ঝুলন্ত লাশ উদ্ধার, পাশে মিলল চিরকুট: ‘লোন দেওয়ার চাপ, পাওনা আদায়ে ব্যর্থ, মানসিক বিপর্যস্ত’

নিজস্ব প্রতিবেদক: হালিশহরের খোরশেদবাগ আবাসিক এলাকার একটি বাসা থেকে জনতা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ আবুল হোসাইনের…

6 hours ago

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

18 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

22 hours ago

This website uses cookies.