Categories: রাজনীতি

চন্দনাইশের দোহাজারী পৌরসভা ছাত্রলীগ নেতা আসিফ গ্রেফতার

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান কে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ছাত্রলীগের এই নেতাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা। আসিফুর রহমান (২৬), চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দুইটার দিকে আসিফুর হাজারী লেন দিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাকে চিনে ফেলেন। পরে তারা পথরোধ করলে আশপাশের লোকজনও জড়ো হয়ে আসিফুরকে বেধড়ক মারধর করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম জানান, প্রিমিয়ার ইউনিভার্সিটির বাইরে রাস্তায় এক যুবককে ধরে মারধর করার খবর পেয়ে আমরা গিয়ে তাকে উদ্ধার করেছি। স্থানীয়দের কাছ থেকে শুনেছি, তিনি ছাত্রলীগের এক সাবেক নেতা। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা যাচাই–বাছাই করা হচ্ছে।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

2 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

3 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

4 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

6 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

7 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.