জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম চন্দনাইশের দোহাজারী পৌরসভার ব্যস্ততম এলাকার চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের দু’পাশে ফুটপাত দখলে নিয়েছেন ভাসমান দোকানিরা। ফুটপাতের পাশ ঘেঁষে আরও ৪/৫ ফুট দখল করে সড়কের ওপর বাজার বসিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে দোকানি আর ভাসমান ব্যবসায়ীর দখলে চলে গেছে মহাসড়কের অর্ধেক, তারপরের অংশে ছুটে চলেছে বিভিন্ন ধরনের যানবাহন।
যাত্রীবাহী পরিবহনগুলো চলতি পথে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করে, ততক্ষণে পেছনে প্রাইভেট গাড়িগুলো হাইড্রোলিক হর্নের বিকট শব্দে হুঁশিয়ারি দেয়। এই ব্যস্ততম জায়গায় যানবাহনের মাঝখানে প্রাণের ঝুকি নিয়ে হাঁটছেন পথচারীরা। ব্যবসায়ীদের দখলে ফুটপাত আর মহাসড়কের একাংশ দখলে নিয়ে বসেছে হাটবাজার, তার পাশ দিয়ে সড়কের মাঝ বরাবর কোনো প্রকার জীবনের ঝুঁকি নিয়ে হাঁটছেন পথচারীরা। আবার কোথাও কোথাও সড়কের ওপর রাখা হয় বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী, সারিবদ্ধ ট্রাক, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। সড়কের উপর পার্কিং করে দখল করা হয় সড়কের অর্ধেক।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দু’পাশে জমে উঠেছে কাচামালের বাজার,বিভিন্ন ধরনের মিনি যানবাহন, সিএনজি ও অটোরিকশার পার্কিং৷ অন্য পাশে রয়েছে বিভিন্ন খাবারের ফুডকোড। হাতের তৈরি আসবাবপত্রের ভাসমান দোকান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ভাসমান দোকান গুলোর ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০-২৫০ টাকা করে ভাড়া দিতে হয়৷ তবে এই ভাড়া সরকারি কোনো দপ্তরে জমা হয় না বরং প্রভাবশালীদের পকেটে যাচ্ছে সব। তাই ভাগাভাগি করেই চলছে রমরমা ফুটপাতে দখল বানিজ্য ।
ভাসমান দোকানের এক ব্যবসায়ী জানান,
আমরা সামান্য পুঁজি দিয়ে ব্যবসা করছি, সেখানে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। না হলে ফুটপাতে দোকান বসানো যাবে না। তবে! এই টাকা কার হাতে দিচ্ছেন, এ বিষয়ে জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক।
পথচারীদের সাথে কথা বলতে চাইলে তারা বলেন, সড়কের দু’পাশ দখল করে যেভাবে ভাসমান দোকানপাট, কাচামালের বাজার, অটোরিকশা ও সিএনজি’র রাখার ফলে চলাচলের চরম ভোগান্তির কারণ হিসেবে দাড়িয়েছে। অথচ, প্রশাসন দেখেও না দেখার বাহানা। এসব অবৈধ স্থাপনার কারনে বিভিন্ন সময়ে যানযট সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন জানিয়েছেন, দুইপাশে ফুটপাত এবং অটোরিকশা ও সিএনজি চালকদের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও তারা সড়ক দখল করে ফুটপাত বসিয়ে যানযট সৃষ্টি করছে। তাদের কে আবারো সর্তক করা হবে।
কাইয়ুম চৌধুরী: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর চট্টগ্রামবাসীর ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে…
নিজস্ব প্রতিবেদকঃ চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে…
নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন হিসাব-নিকাশ শুরু…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে গল্প করার সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য…
কাইয়ুম চৌধুরী- মীরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশনের মীরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ…
This website uses cookies.