সীতাকুণ্ড প্রতিনিধিঃ
আওয়ামী সন্ত্রাসীরা ২০০৬ সালে লগী বৈঠা নিয়ে জামায়াত,বিএনপির নেতা কর্মীদের কে পিটিয়ে নির্মমভাবে হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সীতাকুণ্ডে এক বিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি সাবেক কমিশনার মুহাম্মদ তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক, চট্রগ্রাম উওর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার।
বিশেষ অথিতি ছিলেন,জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। উওর জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আজাদ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর রাশেদুজ্জামান মজুমদার, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মু.কুতুব উদ্দিন শিবলী। এসিস্ট্যান্ট সেক্রেটারি এড.আশ্রাফুর রহমান।
উপজেলা অফিস সম্পাদক আবু হাফস নাকিব, উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল হুদা, উপজেলা মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবুল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মেজবাউল আলম রাসেল,পৌর আমীর হাফেজ আলী আকবর, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমান সহ সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের জামায়াত,শিবির ও জনশক্তি উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, অভিলম্বে খুনি হাসিনার মদদে ২৮ অক্টোবরে ০৬ সালে লগি-বৈঠার যে নৃশংস তান্ডব চালিয়ে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে।
বিক্ষোভ মিছিলটি হাসান গোমস্ত মসজিদ চত্বর থেকে শুরু করে উত্তর বাজার হয়ে পূনরায় কলেজ রোডের মাথায় এসে এক পথসভা শেষে সম্পন্ন হয়।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.