Categories: জাতীয়

নরওয়ের রাষ্ট্রদূত ইয়ার্ড পরিদর্শন দূর্ঘটনা রোধ ও গ্রীণ পরিবেশ সৃষ্টি করেও শিপ ইয়ার্ড ব্যবসা চাঙ্গা হচ্ছেনা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্প এলাকায় অবস্থিত —শীপ ইয়ার্ড গুলো গ্রীণ ইয়ার্ডে রুপান্তর করার পরও ইয়ার্ডগুলোতে ব্যবসা চাঙ্গা হচ্ছেনা।দফা দফায় ইউরোপীয় প্রতিনিধি দল ইয়ার্ডগুলো পরিদর্শন করে যাচ্ছে। গত রবিবার পিএইচপি,এসএন করপোরেশন, ও যমুনা এই তিনটি শিপইয়ার্ড
পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্ডসন।

রবিবার ২৬ অ‌ক্টো: সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিনটি শিপব্রেকিং ও শিপবিল্ডিং কারখানার নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিক কল্যাণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নরওয়ের ডিরেক্টর জেনারেল মি. জন অলভ বারই, সিনিয়র উপদেষ্টা মি. মোরশেদ আহম্মেদ, প্রোগ্রাম অফিসার মিসেস সেপার সেলিমসহ ইয়ার্ড কর্তৃপক্ষ, পুলিশ ও সাংবাদিকবৃন্দ।
রাষ্ট্রদূত হোকন আরাল্ড গুলব্রান্ডসন পরিদর্শন শেষে বলেন, “বাংলাদেশের শিপ রিসাইক্লিং খাত ক্রমেই আধুনিকায়নের পথে অগ্রসর হচ্ছে। হংকং কনভেনশনের আওতায় গ্রীন শিপইয়ার্ডগুলো এখন আন্তর্জাতিক মানের দিকে এগোচ্ছে। নরওয়ে সরকার এই খাতে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা আরও জোরদার করবে।”
তিনি আরও বলেন, “এই সফরে এসে আমি অত্যন্ত সন্তুষ্ট। বাংলাদেশের শিপব্রেকিং ইয়ার্ডগুলোকে আরও উন্নত ও পরিবেশবান্ধব করতে নরওয়ে সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।”

পরিদর্শনকালে রাষ্ট্রদূত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। শিপইয়ার্ড কর্তৃপক্ষ তাঁকে ইয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা ও আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জনের ধারাবাহিকতা সম্পর্কে অবহিত করে।
নরওয়ের রাষ্ট্রদূতের এই পরিদর্শন বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

31 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

1 hour ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.