মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বন্ধন লায়ন্স ক্লাবের উদ্যোগে সোনাইছড়িতে পাঁচশতাধিক লোকের চক্ষু চিকিৎসা সেবা প্রদান

  • আপডেট সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন এর আয়োজনে, প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পিএমজেএফ এর উদ্যোগে, রাজনীতিবিদ ও সমাজসেবক মো: রবিউল হকের সার্বিক সহযোগিতায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।

লায়ন মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও লায়ন,সাংবাদিক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন অপু পিএমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোর্শেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।

এতে লায়ন চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ টিম প্রায় পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করেন।

এতে ৭৫ জন রোগী চোখের ছানি অপারেশনের জন্য সিলেক্টেড হয়, যাদেরকে আগামী ১৭ই নভেম্বর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, চোখের আলো ফিরিয়ে দেওয়ার যে উদ্যোগ লায়ন্স ক্লাব গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়।
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে লায়ন্স ক্লাবের মতো দেশের বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। বন্ধন লায়ন্স ক্লাব তাদের এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন মোহাম্মদ আলাউদ্দিন, সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুদ্দিন মো: জাহাঙ্গীর, নাজিমুদ্দৌলা, লায়ন মো: পারভেজ, কোরবান আলী শাহেদ, মইনউদ্দিন মিন্টু, লিও জেলা সহ-সভাপতি সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হোসেন মোহাম্মদ ইমরান নিক্সন, জয়েন্ট সেক্রেটারি মুনতাসির আলম, ইফতেখার আহমেদ জুয়েল, এডভোকেট জিয়া, সানি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »