
অনলাইন ডেস্কঃ
ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনী আরও ৩-৪ শতাংশ হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের ইনসাফ নিয়ে কোনো আপস করা হবে না। গুম কমিশন করা হয়েছে…আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনো করে যাচ্ছি।
একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি- সেনাবাহিনী বিচারের পক্ষে। যেটা বিচার হবে সেটার পক্ষে আমরা থাকবো। ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ৩টি মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়।’’
– মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply