শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযানে ড্রেজার বাল্কহেড জব্দ, আটক ২

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে পরিবেশ রক্ষায় প্রশাসনের অভিযানে ড্রেজার বাল্কহেড জব্দ ও অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২২আগষ্ট) ভোররাতে উপজেলার ইসলাম পুর ইউনিয়নের বৈশাকান্দি রাবারড্যাম সংলগ্ন সোনাই নদী এবং আশপাশের ফরেস্ট এলাকায় এক বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,ইসলামপুর ইউনিয়নের নোয়াকোট গাংপার গ্রামের হাবিবুর রহমান (৩৭) এবং বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় তাদের লঘুদণ্ড সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেছেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, তরিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। অভিযানে ছাতক থানার এসআই গোলাম সারোয়ার,বিট কর্মকর্তা আয়ুব আলী,নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

এদিকে সকালে অভিযান চলাকালে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর আবদালি’ নামক স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আরও তিনটি বাল্কহেড নৌকা ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় অপরাধীরা পালিয়ে যায়। উপজেলা বন-বিট কর্মকর্তা মো. আইয়ুব খান উপস্থিত দুই সাক্ষীর সম্মুখে এসব মালামাল জব্দ করেছেন। জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ব্যবহৃত হওয়ায় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

ইউএনও মোঃ তরিকুল ইসলাম জানান,পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »