শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রামে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ ও জুলাই বিয়ন্ড বর্ডার উদযাপিত

  • আপডেট সময়ঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫

কাইয়ুম চৌধুরীঃ

জেলা প্রশাসন ও জেলা কর্মস্থান- জনশক্তি অফিস চট্টগ্রাম এর আয়োজনে রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ ও জুলাই বিয়ন্ড বর্ডার উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সম্মাননা প্রদান অনুষ্ঠান জেলা কর্মস্থান -জনশক্তি অফিস চট্টগ্রামের সম্মেলন কক্ষে ৩৩জুলাই(২রা আগস্ট )অনুষ্ঠিত হয়েছে ।

জেলা কর্মস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রাম এর সহকারী পরিচালক মাহেন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার জাকিয়া মুমতাহিনা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের প্রবাসীরা বিশেষত যারা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন, তারা নানা প্রতিকূল পরিবেশে অত্যান্ত কষ্টসাধ্য পরিশ্রম করে স্বল্প বেতনে জীবিকা নির্বাহ করে তাদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন। সরকার তার সক্ষমতা অনুযায়ী প্রবাসীদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
প্রবাসীদের বিভিন্ন হয়রানি ও ভোগান্তির কথা উল্লেখ করে দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসনে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেক্সের কথা বলেন। সবাইকে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স দেশে পাঠানোর জন্য প্রবাসীদেরকে অনুরোধ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়, বিশেষত সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের ভূমিকা ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ সাহারিয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ।
অনুষ্ঠানে চট্টগ্রামের সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী একজন পুরুষ ও একজন মহিলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নীরবতা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »