সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে রথযাত্রার উপর বিদ্যুতের তার পড়ে আহত ৫

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে হিন্দু ধর্মালম্বীদের রথযাত্রা চলাকালে উপর থেকে বিদ্যুতের তার পড়ে ৫ জন রথযাত্রী বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রী শ্রী রাধা মাধব ঝুলন মন্দির থেকে রথযাত্রা বের করে পাঠানদণ্ডী যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বরকল শ্রী শ্রী রাধামাধব জুলন মন্দির থেকে পাঠানদন্ডী মাহাজনঘাটা যাওয়ার পথে সুচিয়া সাথী ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রথযাত্রাকালে রথের উপরের একটি অংশ পাকা রাস্তায় ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে রথে ও পাশে থাকা অন্তত চার থেকে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন— বরকল ইউনিয়নের পাঠানদণ্ডী এলাকার খোকন মজুমদারের ছেলে অপূর্ব মজুমদার (১৫) ও বাবু দের ছেলে দীপ দে (১৪), সুচিয়া মহাজনপাড়ার দুলাল দেবের ছেলে উজ্জ্বল দেব (৪৬), সুচিয়ার বিমল দত্তের ছেলে সুধন দত্ত (৪২) এবং সাতবাড়িয়ার পলিয়াপাড়া এলাকার লিটন শীলের ছেলে সৌরভ শীল (১৩)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান। সিভয়েস২৪’কে তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত বৈদ্যুতিক তার লেগে রথে বিদ্যুতায়ন হয়। এতে রথে থাকা ৪/৫ জন পুণ্যার্থী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »