মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার হাটহাজারীর ফরহাদাবাদে কিশোর গ্যাং ও সন্ত্রাসী আলম বাহিনীর তাণ্ডব: গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন/আহ্বান সীতাকুণ্ডে টমেটো সস, পিউরি, আচার, জ্যাম, জেলি প্রক্রিয়াজাতকরণে ৭ দিনের প্রশিক্ষণ সম্পন্ন খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিলমারীর থানাহাট ইউপি নির্বাচনে আলোচনায় নারী চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার পারুল সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেট সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস ‘কাব কার্নিভা ২০২৫’ অনুষ্টিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

সিলেট সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস ‘কাব কার্নিভা২০২৫’ (২৩ জুন) সোমবার অনুষ্টিত হয়েছে।

ক্ষুদে শিক্ষার্থীদের ছোট ছোট কাজ শেখার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাদের মেধা ও মননশীলতা বৃদ্ধি পায়। কাব স্কাউট শিক্ষার্থীরা রিং ছোড়া, বালতিতে বল নিক্ষেপ, আইন নৃত্য, টার্গেট হিট ইত্যাদি খেলার মাধ্যমে নিজেরা কিছু করতে পারবে, এমন মনোবল তৈরি হয়। শিশু বয়সে তাদের দৃঢ় মনোবলের মাধ্যমে তারা ভবিষ্যতের ন্যায় নীতিবোধ সম্পন্ন যোগ্য নাগরিক তৈরি হতে পারবে। বাংলাদেশ স্কাউটস স্কাউট শিক্ষার্থীদের শিশু ও কিশোর বয়স থেকে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করে।

বাংলাদেশ স্কাউটস সিলেট সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ‘কাব কার্নিভা২০২৫’ এ প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও বাংলাদেশ স্কাউটস সিলেট সদর উপজেলার নির্বাহী কমিটির সভাপতি খোশনুর রুবাইয়াত কথাগুলো বলেন।

বাংলাদেশ স্কাউটস সিলেট সদর উপজেলা সম্পাদক মোহাম্মদ খলীলুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট জেলার জেলা সম্পাদক মাহফুজর রহমান চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিলেট সদর উপজেলার কমিশনার ও বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, স্কাউটার আব্দুল হাই এ এলটি, সিলেট সদর উপজেলা নির্বাহী কমিটির সহসভাপতি মুবারক হোসেন, যুগ্ম সম্পদ জুবায়ের আহমদ, কোষাধ্যক্ষ আমিনুর রহমান।

উক্ত কাব কার্নিভালে সিলেট সদর উপজেলার ৩৩ টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৭৫ জন কাব স্কাউট শিক্ষার্থী ও শিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »