শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু! এলাকায় শোকের ছায়া

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ জুন, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে পুকুরে ডুবে নেহাল (২) ও মাইশা (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।উপজেলার সৈয়দপুন ও বারৈয়াঢালা ইউনিয়নে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে।

আজ রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের সালামত উল্লাহ সারাং বাড়ির নানার বাড়িতে গিয়ে শিশু নেহাল বাড়ির লোকজনের চোখের আড়ারে খেলার ছলে বাড়ির পিছনে পানি ভরা পুকুরে পড়ে তলিয়ে যায়। পরে বাড়ীর লোকজন খুজাখুজি করে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুলাল মেম্বারের বাড়ির সৌদি প্রবাসী সাইদুল ইসলাম শাহিনের একমাত্র পুত্র।
বিষয়টি নিশ্চিত করে নেহালের মামা মিনহাজ উদ্দিন পায়েল বলেন, আমার বোন তার একমাত্র সন্তানকে নিয়ে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে সে সবার চক্ষু আড়ালে বাড়ির পিছনের পুকুরে পড়ে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর পুকুরে নেমে তাকে খোঁজ করলে কিছুক্ষণ পর তাকে পুকুরে পাওয়া যায়।

অপরদিকে একইদিন রবিবার বিকাল ৩টার সময় উপজেলার ২নং বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগারহাটস্থ ৪নং ওয়ার্ডের পূর্ব ধর্মপুর গ্রামে নুরুল ইসলাম সওদাগরের বাড়িতে খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে জান্নাতুল মাইশা (৬) নামে এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মাইশা ওই গ্রামের নাছির উদ্দীনের কন্যা। দুই শিশুর মৃত্যুতে দুই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ ফখরুদ্দিন প্রতিনিধিকে বলেন,
এখন বর্ষাকাল, সংবাদ পত্রে পানিতে পড়ে শিশু মৃত্যুর সংবাদ পাওয়া যায়। বাড়ীর আশেপাশে পুকুর,ডুবাগুলো পাড় সমান সমান পানি শিশুরা পানি দেখলে খেলতে চায়,এতে পানিতে ডুবে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়ে থাকে। সবাই যার যার বাচ্চা গুলো চোখের নজরে রাখবেন,পুকুর,ডুবার পানিতে যেতে দিবেননা,নিজেও নিয়ে যাবেননা। মনে রাখবেন,একটু অবহেলা সারা জীবনের কান্না হয়ে যেন না যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »