রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩ সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল! চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে একরাতেই ৩গরু চুরি, আতঙ্কে পশু খামারিরা

  • আপডেট সময়ঃ সোমবার, ২ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে একরাতেই কৃষকের ৩গরু চুরি হয়ে গেছে। আসন্ন কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত গরুগুলো চুরির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় স্থানীয় খামারি ও কৃষকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

১জুন’২৫ রবিবার দিবাগত রাতে চন্দনাইশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম গাছবাড়িয়া জান মোহাম্মদ পাড়া এলাকার কৃষক আবুল কালামের(৭০) গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি হয়।

ভুক্তভোগী কৃষক আবুল কালাম জানান, রাতে চোরের দল তাঁর টিনশেড গোয়ালঘরের দরজার শিকল কেটে ভিতরে ঢুকে তিনটি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকার উপরে বলে জানান এই কৃষক । এই গরুগুলো তিনি কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে লালন-পালন করছিলেন।

চন্দনাইশ থানা পুলিশের ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘গরু চুরির বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে ঘটনার পর স্থানীয় পশু ত্রখামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, কোরবানির সময় ঘনিয়ে আসায় পশু চুরি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রতিটি এলাকায় রাতের বেলা পাহারার ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »