শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিশ্বনাথে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে নারীসহ ৪ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে ভাসুর, দেবর, ভাসুরপুত্র ও জা’র নামে থানায় মামলা দায়ের করেছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি সেলিম আহমদের স্ত্রী হুছনা বেগম। রবিবার (৯ মার্চ) বিকেলে তিনি এই মামলাটি (যার নাম্বার ৬) দায়ের করেন।

মামলার অভিযুক্তরা হলেন হোসেনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে শামীম আহমদ (৪২) ও ডালিম আহমদ (২৮), শামীম আহমদের ছেলে ইসমাইল আহমদ রেদোয়ান (১৯), শামীম আহমদের স্ত্রী সোনারা বেগম (৪০)। মামলায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও তিন চারজনকে। এরমধ্যে, ওইদিন গভীর রাতে মামলার চার নাম্বার অভিযুক্ত সোনারা বেগমকে গ্রেপ্তারের পর সোমবার (১০ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

মামলার এজাহারে হুছনা বেগম উল্লেখ করেছেন, ‘শামীম আহমদ আমার ভাসুর, ডালিম আহমদ দেবর, ইসমাইল আহমদ রেদোয়ান ভাসুরপুত্র ও সোনারা বেগম আমার জা। তারা দীর্ঘদিন ধরে আমার স্বামী সেলিম আহমদকে বাড়ী ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকী দিয়ে আসছে। গত ১৮ ফেব্রুয়ারি বাড়ীতে থাকার শর্তে ২০ লক্ষ টাকা দাবি করে আমাদের উপর হামলা চালায়। এ ঘটনায় আমার স্বামী দ্রুত বিচার আদালতে মামলা দায়ের (নাম্বার সিআর ১৩/২০২৫) করেন। যা তদন্তাধীন। মামলা দায়ের পর থেকে তারা সেটি তুলে নেওয়ার জন্য আমার স্বামীকে হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় শনিবার (৮ মার্চ) দুপুরে তারা আমার স্বামীর উপর অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে। একসময় তারা আমার স্বামীকে রশি দিয়ে হাতপা বেঁধে হত্যার উদ্দেশ্যে আরও মারধর করতে থাকে। আমি আমার রুম থেকে লুকিয়ে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে ডালিম আহমদ আমার শ্লীলতাহানি ও আমাকে এলোপাতাড়ি মারধর করে। তাৎক্ষণিক কল দিলে থানা পুলিশ এসে আমার স্বামীকে তাদের কাছে থেকে উদ্ধার করে। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হুছনা বেগমের ভাসুর শামীম আহমদ সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই বছর ধরে সেলিম আহমদ আমাদের মা-বাবাকে নির্যাতন করে আসছে। শনিবার দুপুরেও সে দা (বটি) হাতে নিয়ে তাদেরকেসহ আমাদেরকে বারবার গালাগাল করতে থাকলে এবং আমাদের দিকে তেড়ে আসতে চাইলে আমরা নিরাপত্তার স্বার্থে তাকে বেঁধে তাঁর হাতে থাকা দা (বটি) উদ্ধার করি।’

মামলা দায়ের ও একজন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ‘অন্য আসামীদেরকে গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »