সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলশী থানা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে আটককৃত ডাকাত আব্দুল মান্নান বিএনপির বা অঙ্গ সংগঠনের কেউ নন।

  • আপডেট সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

তিনি সীতাকুণ্ড প্রেসক্লাবে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৫/০১/২০২৫ইং তারিখ শনিবার দিবাগত রাত চট্টগ্রাম জেলার খুলশী থানার অভিজাত এলাকায় ডিবি পরিচয়ে আব্দুল মান্নান নামীয় ব্যক্তিসহ ১২জন মিলে ডাকাতি কালে পুলিশ প্রশাসন কর্তৃক গ্রেফতার হয়। কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয়-এই সংবাদ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেট্রিক মিডিয়া, সীতাকুণ্ড বিস্ময় নামে পেইসবুক গ্রুপ,ফেক আইডিগুলো,নিউজ ২৪.এটিএন ও স্থানীয় সীতাকুণ্ড নিউজ-২৪ নামক নাম, ঠিকানা বিহীন পোর্টালের মাধ্যমে- উক্ত আব্দুল মান্নান কে সীতাকুণ্ড উপজেলা ও বড় দারোগা হাট এলাকার বিএনপির নেতা হিসাবে উল্লেখ করে। এতে আমাদের সীতাকুণ্ড ও বড়দারোগা হাট বিএনপির নাম ভাঙ্গিয়ে যে সংবাদ প্রচার করা হয় তা-সত্য নয় বরং ষড়যন্ত্র মূলক অপপ্রচার।
প্রকৃত পক্ষে আব্দুল মান্নান নামের ব্যক্তিটি আমাদের সীতাকুণ্ড উপজেলার স্থানীয় অধিবাসি নয় এবং ২নং বারৈয়াঢা ইউনিয়ন বিএনপি এবং সীতাকুণ্ড বিএনপির কোন সদস্যও নয়। ফলে বিভ্রান্তিমূলক খবর প্রচারের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাব মূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়। বিষয়টি দৃষ্টিগোচর হলে- ২নং বারৈয়াঢা বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দীন মাসমু এবং সভাপতি মোঃ জাফর ভূঁইয়া এহেন মিথ্যা খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্থানীয় সীতাকুণ্ড প্রেসক্লাবকে বিবৃতি প্রদান করে বলেন, আমাদের দলের নামে মিথ্যা প্রচারণা করে দলের ভাবমুর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে একটি চক্র। আটককৃত আব্দুল মান্নানের বাড়ী মিরসরাই থানা এলাকায়, সে গনি মার্কেটে কোকারিজ দোকানে চাকুরী করাকালে চুরি করে ধরা পড়ে চাকুরী হারায়, কিছু পরিচিতি ব্যক্তির সাথে দহরম মহরম ও সামাজিক কাজের আড়ালে সে আরো কয়েকটি অপকর্ম করে ,সর্বশেষ ডাকাতি করতে গিয়ে খুলশীতে ধরা পড়ে।
সে বিএনপির সাথে কোনদিন একটি মিছিলেও অংশগ্রহন করতে কেউ দেখেছে প্রমান দিতে পারবেনা ।তবে সীতাকুণ্ড সদরবাসী ভাল করে বলতে পারবে সে কোন দল করতো।
তাই উল্লেখিত মিডিয়া সমূহ ও সীতাকুন্ড প্রেসক্লাবকে জাতীয়তাবাদী দলের কোন সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্ববায়ক ও সদস্য সচিব এবং প্রত্যেক ইউনিয়নের সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দের সাথে আলাপ করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »