বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ইহুদিদের তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকত্ব বাতিল করছে তুরস্ক!

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

 অনলাইন ডেস্কঃ

তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে ইহুদিদের তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে। শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।

তুরস্কের কুর্দি ইসলামপন্থী রাজনৈতিক দল হিদাপারের নেতারা তুর্কি-ইসরাইলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উত্থাপন করেছেন।

পার্সটুডে ফার্সি জানিয়েছে, বিলটিতে বলা হয়েছে, দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইসরাইলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করেছেন তাদের নাগরিকত্বই শুধু বাতিল হবে।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সাথে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থী হিদাপার দল চারটি আসনের অধিকারি হয়েছে। ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারণা করা যায়, হিদাপারের পক্ষ থেকে আনীত বিলটি তুর্কি সংসদে পাস হয়ে যাবে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যার জেরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সর্বশেষ গত ৫ মে তুর্কি সরকার ইসরাইলের সাথে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »