শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

রোববার থেকে নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ২য় ভর্তি মেলা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

এম মখলিছ খান,

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফল ২০২৪ সালের তিন দিনব্যাপী ২য় ভর্তি মেলা আগামী রোববার ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে।

ছাত্র-ছাত্রী ভর্তির জন্য মেলা চলবে ১৬ জুলাই ২০২৪ পর্যন্ত। ভর্তি মেলার ১ম দিন ১৪ জুলাই রোববার সকাল ১০ টায় নগরীর শেখঘাট ক্যাম্পাসে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ফিতা কেটে বর্ণাঢ্য এ আয়োজনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে অনার্স কোর্সে বিবিএ, বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ইন সিএসই, ইংলিশ ও এলএলবি এবং মাস্টার্স কোর্সে এমবিএ, এমএ ইন ইংলিশ, এলএলএম, মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) ও মাস্টার্স অব পাবলিক হেল্থ (এমপিএইচ) এ ভর্তি চলছে।

ভর্তি মেলায় বিভিন্ন বিভাগের প্রধানগণ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ও তাদের অভিবাবকবৃন্দকে স্বাগত জানাবেন এবং নিজ নিজ বিভাগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবেন।

ভর্তি মেলা উপলক্ষে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। ভর্তিতে ৩০ শতাংশ ও টিউশন ফিতে ৩০ শতাংশ বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীর জন্য টিউশন ফিতে শতভাগ পর্যন্তবিশেষ ছাড় রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »