শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নৌপ‌থে চাদাবা‌জির ঘটনায় পাল্টা পা‌ল্টি সংবাদ স‌ম্মেলন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নের নামে নদীপথে চাঁদাবাজি এবং সংবাদ সম্মেলনে বৈধ ইজারাদারদের নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত (৮ জুলাই) সোমবার বিকেলে ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সিলেটের কোম্পানীগঞ্জের পিয়াইন নদীর শেরপুর ও নিজগাঁও মৌজার ইজারাদার সুজন মিয়া।

লিখিত বক্তব্যে ইজারাদার সুজন মিয়া বলেন, সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের ছাতকের এলাকা নিয়ে পিয়াইন নদী ও সুরমা নদী অবস্থিত। ছাতকের ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি আলম সোহেলসহ গংদের নেতৃত্বে ১০-১২জনের একটি চাঁদাবাজ চক্র গড়ে উঠেছে। চাঁদাবাজরা প্রতিদিন ২-৩ লাখ টাকা চাঁদা আদায় করে আসছে। ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের পেড ব্যবহার করে দুই বছর ধরে অবৈধ ভাবে চলমান নদীতে প্রতিটি কার্গো, বাল্কহেড থেকে এক হাজার টাকা করে আদায় করছে চাঁদা।

ইউনিয়ন পরিষদের রশিদ দিয়ে চাঁদাবাজির প্রতিবাদ করায় চেয়ারম্যান পক্ষের লোকজন কর্তৃক পিয়াইন নদী বালু মহাল ইজারাদার, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর আমবাড়ি গ্রামের তৈমুছ আলীর ছেলে ওই সুজন মিয়া ও ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বুলবুল আহমদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। তিনি আরও উল্লেখ করেন, গেল ৭ জুলাই ইসলামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই ইউনিয়নের চেয়ারম্যান ইজারাদারদের নাম ধরে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

নদ-নদীতে কারা চাঁদাবাজি করছে এসব ঘটনা কোম্পানীগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশ অবগত আছেন উল্লেখ করে বলেন, চেয়ারম্যান কর্তৃক ক্ষমতার অপব্যাবহার করে সীমান্তের বিভিন্ন চোরাচালানিদের কাছ থেকে অবৈধ আর্থিক সুবিধা নিচ্ছেন। এসব অবৈধ কর্মকান্ড আড়াল করতে ছাতক, কোম্পানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যাচার ও মনগড়া বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ভবিষ্যতে ব্যবসায়ীদের বিরুদ্ধে এধরণের মিথ্যা বানোয়াট মানহানিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহবান জানান। অন্যতায় ব্যবসায়ীদের নিয়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এসময় ব্যবসায়ী বুলবুল আহমদসহ একাধিক ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »