রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাড়বকুণ্ডে জামায়াতের স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হলেন চন্দনাইশের খোরশেদ আলম আকিব সীতাকুণ্ডে মাক্রোবাস দূর্ঘটনায় ভাগ্যের গুণে বেঁচে গেলেন প্রবাসী ও পরিবার! সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে র ্যাব সদস্য হত্যার ২০ আসামী আটক জগন্নাথপুরে যুক্তরাজ্যের সুইন্ডন মেয়র আবদুল আমিনকে সংবর্ধনা প্রদান সুনামগঞ্জের ছাতকে ভাঙচুরের ঘটনায় ইউএনও ডিপ্লোম্যাসি চাকমা সরেজমিনে পরিদর্শন চোরের গ্রাম অপবাদ মুছতে রাস্তায় নেমেছে কুরশি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি সীতাকুণ্ডে ঢাকাগামী চট্রলা এক্সপ্রেসে আগুন,যান্ত্রিক ক্রুটি না নাশকতা? সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা মহরম আলী।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ঝালকাঠি কাঠালিয়ায় শিক্ষার্থীদের অনুদানের টাকার ভাগ নিলেন প্রধান শিক্ষক

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পিবিজিএসআই এর বরাদ্দকৃত স্কুল প্রতি ২০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক দিচ্ছেন জন প্রতি ১৯৮০ টাকা।

এ বিষয়ে আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সাবিনার বাবা জাকির শিকদার বলেন, ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে প্রধান শিক্ষক মনজুরুল হক আমাকে ফোন করে বলেন আপনার টাকা এসেছে স্কুলে আসেন, স্কুলে যাবার পরে আমার বিকাশ অ্যাকাউন্টে ৫ হাজার করে টাকা ট্রান্সফার করেন এবং তাৎক্ষণিক মোবাইল নিয়ে গিয়ে ৪ হাজা ৯ শত টাকা ক্যাশ আউট করে নেন। তার থেকে আমাদের কাছে জনপ্রতি ১৯ শত ৮০ টাকা করে দেন, বাকি টাকা কোথায় গেল এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মনজুরুল হক বলেন, সরকারি বিধি মোতাবেক টাকা দেওয়া হয়েছে কোন ও অনিয়ম করা হয়নি।

এ বিষয়ে কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার আজীম বলেন, এ বছরে কাঁঠালিয়া উপজেলার ১১ টি স্কুলে ২০ জন করে শিক্ষার্থীদের জন্য পিবিজিএসআই কর্তৃক ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, টাকা কমবেশি করার কোন সুযোগ নেই। কেও অনিয়ম করলে বিধি মোতাবেক ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »