সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে মানবাধিকার কর্মীদের সহযোগিতায় প্রায় বিচ্ছেদ হতে যাওয়া সংসার আবারও জোড়া লাগলো।

  • আপডেট সময়ঃ রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

মো.ফারুক হোসেন-

সীতাকুণ্ড পৌরসভার ঈদুলপুর গ্রামের মো.সালাউদ্দিন ও নুনাছড়ার ডালিয়া আক্তার প্রায় এক (০১) বছর আগে একে অপরকে ভালবেসে বিয়ে করেন।

বিগত প্রায় নয় (০৯) মাস যাবত তাদের দাম্পত্য জীবন ভালভাবেই কাটছিলো। কিন্তু ৩-৪ মাস থেকে তাঁদের দাম্পত্য জীবনে সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। এমতাবস্থায় তাঁরা স্বামী-স্ত্রী দুজনই সংসার বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহন করেন।

এহেন পরিস্থিতিতে মেয়ের অবিভাবকের পক্ষ থেকে, সীতাকুণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের, সীতাকুণ্ড কমিটির সাথে এঘটনার একটা সমাধান চেয়ে মৌখিক আবেদন করা হলে, উক্ত মানবাধিকার সংস্থার সীতাকুণ্ড কমিটির ভাইস-চেয়ারম্যান মো. ফারুক হোসেনের নেতৃত্বে (০৫) সদস্য বিশিষ্ট একটি শালিসি কমিটি গঠন করা হয়।

এবং ঘটনার বিস্তারিত জেনে আজ শনিবার (২০ জানুয়ারি ২০২৪) ইং সন্ধা সাত (০৭) ঘটিকায় উভয় পক্ষের অবিভাবক ও সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর শালিসি বৈঠকের মাধ্যমে স্বামী-স্ত্রী দুজনকেই পুনরায় তাঁদের ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে তাঁদেরকে আবারও এক সাথে সংসার করার জন্য রাজি করানো হয়। এবং তাঁরা তাঁদের ভুল বুঝতে পেরে উভয়ই এক সাথে থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।

উক্ত শালিসি বৈঠকে উপস্থিত ছিলেন উভয় পক্ষের অবিভাবক ও উভয় সমাজের প্রতিনিধি এবং উক্ত মানবাধিকার সংস্থার ভাইস-চেয়ারম্যান মো. ফারুক হোসেন এবং উক্ত কমিটির রাশেদা আক্তার জেরিন, অতুনু, ওয়ালিদ,  আাতাউল করিম সম্রাট প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »