সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে ৫ জনের মনোনয়ন বৈধ, ৪ জনের মনোনয়ন বাতিল।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চারজনের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার, এবং ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা হলেন বর্তমান এমপি ও আওয়ামীলীগ প্রার্থী মোঃ  দিদারুল আলম , স্বতন্ত্র প্রার্থী    লায়ন মোহাম্মদ ইমরান, মোঃ সালাউদ্দিন, এবং বিএনএফ প্রার্থী মোহাম্মদ আক্তার হোসেন।

যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস.এম আল মামুন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দিদারুল কবির,  ইসলামীক ফ্রন্টের প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন, তৃনমূল বিএনপি প্রার্থী খোকন চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেস প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরীর।

বর্তমান এমপি দিদারুল আলম আওয়ামীলীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন, কিন্তু তিনি দলীয় পদের কোন কাগজপত্র জমা দেননি, এ কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিনের এক পার্সেন্ট জনসমর্থনের তালিকা অসম্পূর্ণ ছিলো, লায়ন মোহাম্মদ ইমরানের এক পার্সেন্টন জন সমর্থনের তালিকাও  পরিপূর্ণ করেননি। বিএনএফ এর প্রার্থী ট্যাক্স রিটার্ণ  দাখিল  করতে পারেননি। তাই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-৪ এর রিটার্ণিং অফিসার ও বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) তোফায়েল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ শামীম আলম, সহকারী রিটার্নিং অফিসার চট্টগ্রাম-৪ সহকারী রিটার্ণিং অফিসার কে.এম রফিকুল ইসলাম, সহকারী রিটার্ণিং চট্টগ্রাম ৯-১০ এর জাকিয়া হোসনাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »