বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত, সহিংস কর্মসূচি নিন্দনীয়: সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

​সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানি এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের মৃত্যুতে স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

​আজ মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রামের সিএসসিআর প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর গ্রামের সিরাজ ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।

​স্থানীয় বাসিন্দারা জানান, মো. নিজাম উদ্দিন ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর অজয় পাড়া গ্রামে ‘এলবিয়ন ল্যাবরেটরিজ’ নামে ওষুধ কারখানাটি প্রতিষ্ঠা করেন। নিজ উদ্যোগে গড়ে তোলা এই কারখানায় তিনি এলাকার প্রায় ৮০ শতাংশ বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন।

​তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, সেক্রেটারি আব্দুল জব্বার ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী; সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু ও সেক্রেটারি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী; চট্টগ্রাম উত্তর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের (সিআরবি) নেতা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক উপজেলা জামায়াত আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী; উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ তাহের; উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাহ উল আলম রাসেল; হযরত পন্থিশাহ (রহ.) কমপ্লেক্সের পরিচালক ও আসন্ন স্থানীয় নির্বাচনে সোনাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোসলেহ উদ্দিন খালেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »