শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বিশেষ (পাবনা) প্রতিনিধি:

​রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, “মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে একসাথে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না; মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।”

​বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

​ডিআইজি বলেন, “পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই।”

​পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।”

​প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে ডিআইজি বলেন, “প্রত্যেক বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত করা সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।”

​সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।”

​তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।”

​এ সময় সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »