
গাজীপুর (ঢাকা) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মানবাধিকার সংস্থা ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় কোনাবাড়ীর জেলখানা রোড এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
আশরাফুজ্জামান (ঠান্ডু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাজু আহম্মদ পীর।
প্রধান অতিথির বক্তব্যে রাজু আহম্মদ পীর সমাজ, দেশ ও বিশ্বজুড়ে সংঘটিত সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন। তিনি মানবাধিকার লঙ্ঘন রোধে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান ও দায়িত্ব থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি জেনারেল মোঃ সুরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি (ভিডিও কনফারেন্সের মাধ্যমে) যুক্ত হয়ে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কমিটির অর্থনৈতিক সম্পাদক, সাংবাদিক ও ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম (দিদার)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সচিব ফারুক আহমেদ নাসির, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply