বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সীতাকুণ্ডে পীরে কামেল শাহসূফী ক্বাজী মো. জামালুল্লাহ্ (রহ.)-এর বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্পন্ন সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

  • আপডেট সময়ঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড প্রতিনিধি:

সারা দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কথিত জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে যুবদল।

​বুধবার সন্ধ্যা ৬টায় বাড়বকুণ্ডের কাকলী ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উত্তরবাজার হয়ে মকবুলার জুট রাস্তার মাথায় গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, জেলা যুবদলের সহ-সভাপতি লোকমান হোসেন রাকিব, উপজেলা যুবদলের সভাপতি সাহাবুদ্দিন রাজু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইলিয়াছ।

​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক যুবদল নেতা মো. সেলিম রানা, যুবদলের সাধারণ সম্পাদক একরামুল হক, যুবদল নেতা মো. মামুন হোসেন, আকবর হোসেন জসিম, বিএনপি নেতা রেজাউল করিম খোকন, খোরশেদ আলম, নূরুল আলম, সাইফুদ্দিন, নাছির উদ্দিন, আব্দুল মজিদ, ইসমাইল হোসেন, আব্দুস সালাম বাহার, মেজবাউল আলম, যুবদল নেতা বেলাল উদ্দিন, মো. কামাল, আবসার, মো. আলিম, নুর উদ্দিন, মো. মিজান ও মো. ফারুক প্রমুখ।

​পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়ে সারা দেশে ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হামলা শুরু করিয়েছেন এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা তা হতে দেব না। আমরা তাদের আমলে বাড়িতে থাকতে পারিনি, কিন্তু আমরা তাদের থাকতে দিয়েছি। সীতাকুণ্ডে কোনো অশান্তি সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না, কঠিন জবাব দেওয়া হবে। আমরা শান্তি চাই, কেউ শান্তি ভঙ্গ করার চেষ্টা করবেন না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »