বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত সীতাকুণ্ডে অটোরিকশা দুর্ঘটনায় ৬ বছরের শিশু গুরুতর আহত সীতাকুণ্ডের পাহাড়ে কৃষকদের মিলনমেলা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত কঠোর সাধনাতেই আসে কাঙ্ক্ষিত সাফল্য: আসলাম চৌধুরী এফসিএ লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী পালিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খন্দকার আলপ্তগীন (স্বপন) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম):

উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনের জ্যোতিষ্মান নক্ষত্র, আফ্রো-এশিয়া ও ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মেহনতি মানুষের নয়নমণি, ‘মুকুটহীন সম্রাট’ মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী উপলক্ষে তাঁর নিজ বাড়িতে পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

​১৭ নভেম্বর মঙ্গলবার ভূরুঙ্গামারীর ভাসানীনগরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর ওফাত বার্ষিকী পালিত হয়। সকালে পবিত্র কুরআন খতমের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে মিলাদ মাহফিল, মাওলানা ভাসানীর জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, মোনাজাত, তবারক বিতরণ, হালকায়ে জিকির এবং মারফতি ও মুর্শিদী ভক্তিমূলক গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত-অনুসারীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

​আলোচনা সভায় বক্তাগণ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার সয়াধানী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ১৭ নভেম্বর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট, আর তাঁর ডাকনাম ছিল ‘ছেগা মিয়া’। তাঁর বাবার নাম হাজী শরাফত আলী খান এবং মায়ের নাম মজিরন নেছা। শৈশবে পিতা-মাতা উভয়কে হারিয়ে তিনি চাচা ইব্রাহিম খানের আশ্রয়ে বড় হন।

​পরবর্তীতে তিনি সুফি সাধক নমিরুদ্দিন বোগদাদী (রহ.)-এর সান্নিধ্য লাভ করেন এবং তাঁর সহচর্যে ১৮৯৭ সালে প্রথম আসাম গমন করেন। ১৯২৪ সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আসামের ভাসানচরে এক বিশাল কৃষক সম্মেলন করেন এবং সেখান থেকেই তিনি ‘ভাসানী’ উপাধি লাভ করেন।

​ওরশ শরিফ পরিচালনা কমিটির সভাপতি ও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি মো. মনির খান ভাসানী বলেন, “প্রতিবছর আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে আসছি। বাড়ির সামনের এই পুকুরটি ভক্তদের সাথে নিয়ে আমার দাদু নিজ হাতে মাটি কেটে খনন করেছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, যার নিদর্শন আজও বহন করছে বাড়ির বাইরের আঙিনার দরবার শরিফ ও মুসাফিরখানা। সেখানে সংরক্ষিত আছে তাঁর ব্যবহৃত একটি হাতল চেয়ার, একটি সিন্দুক ও একটি খাট। দাদুর সাদামাটা জীবনের এই স্মৃতিচিহ্নগুলো দেখে ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন।”

​তিনি আরও বলেন, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মজলুম জননেতার ওরশ মোবারক অনুষ্ঠানসহ এই খানকার প্রতি সরকার সুদৃষ্টি দেবে বলে আমি আশাবাদী। মহান আল্লাহর কাছে প্রার্থনা, দাদুর এই ওফাত বার্ষিকী আমরা যেন প্রতিবছর আরও উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণভাবে পালন করতে পারি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »