রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধাঞ্জলি নুর ইসলাম রিয়াদ বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত বিশ্বব্যাংক প্রতিনিধিদলের ইপসার স্মার্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠান,তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবে বিএনপি: আবু সুফিয়ান সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ ফটিকছড়িতে বেলালকে ছুরিকাঘাতের ঘটনায় মাদক বিক্রেতা আলম্যা গ্রেপ্তার সীতাকুণ্ডে থিঙ্কওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সীতাকুণ্ড বাস স্টেশনে পর্যটকদের মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ সীতাকুণ্ডে কথাকলি উচ্চবিদ্যালয়ে চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট টেকনাফে ১০ কোটি টাকার ইয়াবাসহ দুজন আটক, বোট জব্দ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ভার্কের শিক্ষা বৃত্তি প্রদান: ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ২৪ হাজার টাকা বিতরণ

  • আপডেট সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া, মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়—সে লক্ষ্য নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)। সংস্থাটির নিয়মিত শিক্ষা সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​শনিবার (১৪ নভেম্বর) সীতাকুণ্ড প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৭ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৩ লাখ ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

​ভার্ক সীতাকুণ্ড এরিয়ার সহকারী পরিচালক মো. আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার হাসান আল বান্না। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।

​বৃত্তি প্রদান কার্যক্রমে মোট ১৭ জন শিক্ষার্থীকে দুটি ক্যাটাগরিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৫ জন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা বৃত্তি হিসেবে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১২ জন শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হয়। সব মিলিয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ৩ লাখ ২৪ হাজার টাকা।

​অনুষ্ঠানে ভার্ক সীতাকুণ্ড এরিয়ার চারটি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। তাঁরা হলেন সীতাকুণ্ড শাখার মো. ওয়াহিদুজ্জামান, ভাটিয়ারী শাখার মো. শরিফুল ইসলাম, নিজামপুর শাখার মো. সামিউল হক এবং বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম রেজুন। এ ছাড়া বাঁশবাড়িয়া শাখার হিসাবরক্ষক রিপা, নিজামপুর শাখার হিসাবরক্ষক মো. শহিদুল ইসলাম, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এ উদ্যোগের জন্য ভার্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, শিক্ষা বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, বরং শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি। এ ধরনের স্বীকৃতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন ও উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রেরণা জোগাবে।

​সভাপতির বক্তব্যে চট্টগ্রাম এরিয়ার সহকারী পরিচালক মো. আজিম রানা বলেন, “ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন, জীবিকায়ন, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ক্ষুদ্রঋণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা বিস্তার ও মানবসম্পদ উন্নয়নে সংস্থাটি প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ অর্থবছরে ভার্কের ২৫টি এরিয়ায় মোট ২২৩ জন শিক্ষার্থীর মাঝে সর্বমোট ৩২ লাখ ২৮ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।”

​বিশেষ অতিথি সাংবাদিক কাইয়ুম চৌধুরী বলেন, “ভার্কের এ শিক্ষা বৃত্তি কার্যক্রমের মূল লক্ষ্য হলো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের শিক্ষাজীবনকে আরও গতিশীল করা এবং উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সম্প্রসারণে সহায়তা করা। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় উৎসাহিত হচ্ছে, তেমনি পরিবারগুলোও সন্তানদের শিক্ষার বিষয়ে আরও আশাবাদী হয়ে উঠছে।”

​প্রধান অতিথি কেন্দ্রীয় কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার হাসান আল বান্না বলেন, “একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন, শিক্ষার সুযোগ সৃষ্টি এবং তাদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।” ভার্কের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে শিক্ষার প্রসার ও মানবিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »