শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই ৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ১০ মাসের শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো শিশুটির কোনো স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

​গত ২৫ অক্টোবর রাতে সীতাকুণ্ড উপজেলার কুমিরার রয়েল গেইট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফাতেমা আক্তারসহ ৫ জন প্রাণ হারান। অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া ফাতেমার ১০ মাস বয়সী শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

​আহত অবস্থায় উদ্ধার করা শিশুটিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির স্বজনদের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের শিবাশ্রম গ্রামে।

​জানা যায়, গত ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে (২৬ অক্টোবর প্রথম প্রহরে) চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী ‘শাপলা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামতের কাজ করার সময় কয়েকজন যাত্রী নেমে সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ যাত্রীদের চাপা দিলে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।

​মর্মান্তিক এই দুর্ঘটনায় ফাতেমা আক্তার প্রাণ হারালেও তাঁর শিশু সন্তানটি অলৌকিকভাবে বেঁচে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

​বর্তমানে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে শিশুটির চিকিৎসা চলছে। স্বজনদের অনুপস্থিতিতে হাসপাতালের নার্স ও সেবাকর্মীরাই শিশুটির দেখভাল করছেন।

​মাকে হারানো অবুঝ শিশুটির স্বজনদের সন্ধান পাওয়া এখন অত্যন্ত জরুরি। নেত্রকোনা জেলার মদন উপজেলার শিবাশ্রম গ্রামের বাসিন্দা বা ফাতেমা আক্তারের পরিচিত কেউ বিষয়টি জেনে থাকলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অথবা হাসপাতাল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।

​শিশুটির সঠিক পরিচয় নিশ্চিত করা এবং পরিবারের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করার অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »