
আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জামায়াতে ইসলামী।
আজ ২৮ অক্টোবর (বুধবার) বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড দক্ষিণ বাইপাস থেকে শুরু হয়ে সীতাকুণ্ড উত্তর বাজারে এসে শেষ হয়। পরবর্তীতে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মো. তাহেরের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার। এতে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, সাবেক আমীর মো. তাওহীদুল হক চৌধুরী, উপজেলা জামায়াত নেতা মো. আশরাফুর রহমান আশরাফ, সীতাকুণ্ড পৌর জামায়াতের আমীর হাফেজ আলী আকবর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল এবং জেলা শিবিরের সভাপতি আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ও সাবেক চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন, এ.টি.এম. বদরুল, আবদুল্লাহ আল মাসুদ, ডাক্তার কামাল উদ্দিন, মাওলানা আনোয়ার হোসেন, মো. সহিদুল্লাহ, আবদুস সালামসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত-শিবির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলাউদ্দিন সিকদার বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলো এতটাই বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল যে, তারা হাজার হাজার লগি-বৈঠা বানিয়ে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছিল জামায়াত-শিবির নেতাকর্মীদের পিটিয়ে হত্যা করার জন্য। তারা ঢাকা শহরে তাণ্ডব চালিয়ে অসংখ্য জামায়াত-শিবির কর্মীকে নির্মমভাবে হত্যা করে। সেই দৃশ্যের ভিডিও এখনো দেখলে গা শিউরে ওঠে। আমরা এই চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অনতিবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির জোর দাবি জানাচ্ছি।”
জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিকী চৌধুরী বলেন, “আওয়ামী লীগ সীমাহীন অন্যায় ও অপকর্মের কারণে আজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ক্ষমতার অপব্যবহার কখনো কারো জন্য ভালো কিছু বয়ে আনে না। আওয়ামী লীগ শত শত জামায়াত-শিবির কর্মীকে পিটিয়ে হত্যা করলেও এর বিচার আজও হয়নি। আমরা অবিলম্বে এই লগি-বৈঠার হত্যাকারীদের ফাঁসি চাই।”
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply