মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে মোহনা টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
সিলেটে মোহনা টিভি'র প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে জমকালো আয়োজনে পালিত হয়েছে দেশের শীর্ষ বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মোহনা টিভি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ১৪ বছরে পদার্পণ অনুষ্ঠান। (১০ নভেম্বর ২০২৩)শুক্রবার রাতে ‘ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নাালিষ্ট এসোসিয়েশন-ইমজা’ হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহনাটিভি সিলেট ব্যুরো প্রধান এ এ চৌধুরী শিপারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন গ্রাম বাংলার মানুষের প্রিয় চ্যানেল হচ্ছে মোহনা টিভি। সবাই আনন্দ পেতে পারে এমন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে মোহনা টিভির ১৪ বছরের পথচলা আরো সুদৃঢ় হবে তিনি আশাবাদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ বলেন, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মোহনা টিভির সাফল্য উত্তোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল কাদের তাপাদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ রেনু, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়সল আলম, ইমজার সাধারন সম্পাদক গোলজার আহমদ,
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও ডেইলি স্টারের স্টাফ ফটোগ্রাফার শেখ আশরাফুল আলম নাসির, মহানগর আওয়ামীলীগের সদস্য খলিলুর রহমান, চ্যানেল আই সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম. এ মালেক, আনন্দ টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, বিজয় টিভির সিলেট ব্যুরো প্রধান খালেদুর রহমান খালেদ, মাই টিভির সিলেট প্রতিনিধি মৃনাল কান্তি দাস, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, মাই টিভির সিলেট ক্যামেরাপার্সন শাহিন আহমদ, দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়, সাংবাদিক জহির রায়হান, দৈনিক দিনকালের বার্তা সম্পাদক জয়নাল উদ্দিন আজাদ, সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী, কামরুল হাসান জয় (জনি), রুবেল আহমদ, রাসেল আহমেদ, ওয়াহিদ চৌধুরী, রায়হান আহমদ, ব্যবসায়ী সলমান আহমদ চৌধুরী, সমাজসেবক ইউনুস আহমদ, শাহিন আহমেদ, শালিক বিল্লাহ, পাভেল চৌধুরী প্রমুখসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »