শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সমিতির নামে প্রায় ৮০ লাখ টাকা হাতিয়ে ভারতে পালিয়ে গেছে শংকর পরিবার।
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ৫ মাদরাসার শিক্ষার্থীর জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা চুড়ান্ত পর্যায়ে

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা চুড়ান্ত পর্যায়ে যাওয়া সীতাকুণ্ডের ৫ প্রতিযোগির ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড সলিমপুরস্হ হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৫ শিক্ষার্থীর ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এর চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেলেন ।

ইশা-আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এ হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ৫ মেধাবী শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে জেলা পর্যায়ে অংশগ্রহণ করে ইয়েস কার্ড , ক্রেস্ট ও সাটিফিকেট পেয়েছেন এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের অনুমতি পেয়েছেন।

চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পাওয়া ৫ শিক্ষার্থী হলেন,
১.আহমদ রেজা , পিতা-মুফতি মৌলানা আবু জাফর, ২. মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম, পিতা-মৌলানা আব্দুল- হামিদ কালুবী,
৩.মোহাম্মদ মিছবাহ উদ্দীন ফাহিম, পিতা-মাহমুদ মিয়া, ৪. মোহম্মদ ইলহাম, পিতা-মোহাম্মদ আব্দুল ছবুর, ৫.মোহাম্মদ রেজাউল মোস্তাফা, পিতা- মৌলানা মোহাম্মদ সামছুদ্দীন নঈমী ।

এই ৫ মেধাবী শিক্ষার্থী জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিতব্য ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ অংশগ্রহণের মাধ্যমে হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানাকে উচ্চশিখরে নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন শিক্ষক হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন ।

উল্লেখ্য যে, এর আগে গত মঙ্গলবার এই শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আহমদ রেজা, ২০পারা গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করেছেন মোহাম্মদ আব্দুর রউফ সিয়াম ও ৪র্থ স্থান অধিকার করেছেন মোহাম্মদ মিসবাহ উদ্দিন ফাহিম এবং ৩০পারা গ্রুপ থেকে ৩য় স্থান অধিকার করেছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম।

হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ আরমান ও হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দীন ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩-২৪ এ চুড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের জন্য মনোনীত হওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »