শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশের আবদুলবারী হাটে ৭ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ হচ্ছে ,দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষার অবসান  চন্দনাইশে শিশু ধর্ষণ মামলায় আদালতে জবানবন্দী দিলেন ভিকটিম সীতাকুণ্ডের সলিমপুর জামায়াতের ঈদ পুনর্মিলনী ও কর্মী সমাবেশে জেলা সেক্রেটারী মু: আব্দুল জব্বার কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি হলেন সীতাকুণ্ডের ছেলে মুন্না মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমদামীকৃত স্ক্যাপ জাহাজ ফেরৎ পাঠানোর উদ্যোগ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার দাকোপে অসহায় পরিবারের ওপর হামলা, পিতা-পুত্র-কন্যা সহ আহত ৪ একটি কু-চক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে, জঙ্গল সলিমপুর নিয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই; আসলাম চৌধুরী। জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুন্ডে কুমিরা ফেরিঘাটে চাঁদাবাজীর অভিযোগ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
চট্টগ্রাম সীতাকুন্ডে কুমিরা যেই ফেরিঘাটে ছাত্রলীগের চাঁদাবাজী হয়।

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা-সন্দীপ ফেরিঘাট এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোতে প্রকাশ্যে চলছে ছাত্রলীগের রমরমা চাঁদাবাজি। সীতাকুণ্ড মডেল থানা পুলিশ চাঁদাবাজি বন্ধে নির্দেশনা দিলেও তা মানেননি স্হানীয় ছাত্রলীগ কর্মীরা।

বৃহশপতিবার (৯ নভেম্বর) সকাল থেকে মোঃ হোসেন ও মোঃ সবুজ নামে দুই ছাত্রলীগ কর্মীকে ফের চাঁদা আদায় করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্হানীয় ছাত্রলীগের অন্যান্য নেতারা জানান, কুমিরা-সন্ধীপ ফেরিঘাটে আসা যাত্রীবাহী প্রতিটি প্রাইভেটকার, মাইক্রো থেকে ১০০ টাকা করে ফি আদায় করছে কয়েকজন যুবক। দৈনিক প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়।

ছাত্রলীগ নেতা তৌহিদুল আলম মেজবাহ ও সাজিদ রায়হানের নেতৃত্বাধীন গ্রুপটি গত তিন বছর ধরে চাঁদা আদায় করে আসছে। তৌহিদুল আলম মেজবাহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং সাজিদ রায়হান সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

অতি সম্প্রতি কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মইনুল হোসেন মিলকির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধের দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রলীগের একটি গ্রুপ।

এতে মেজবাহ ও সাজিদের সঙ্গে মইনুল হাসান মিলকির সমর্থকদের সংঘর্ষ হয় কয়েকবার। এলাকায় শুরু হয় উত্তেজনা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় মিলকি গ্রুপের জাহাঙ্গীর, ইমন ও নীরব নামে তিন ছাত্রলীগ কর্মী আহত হয়েছিল।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল আলম মেজবাহ বলেন, প্রাইভেটকার থেকে চাঁদাবাজির সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নয়। স্থানীয় নৌঘাটের ইজারাদার গাড়ির সিরিয়াল নির্ধারণ করার জন্য লোক নিয়োগ করে টাকা তুলছেন।

কুমিরাঘাট ইজারাদারের অংশীদার শামছুল আলম দুলু জানান, খাজনা আদায়ের সঙ্গে ইজারাদারদের কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের একটি মহল হয়তো সেই চাঁদা আদায় করছে।

কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাইনুল হোসেন মিলকি জানান, গত তিন বছর ধরে কুমিরা ফেরিঘাটে আসা প্রতিটি প্রাইভেটকার-মাইক্রো থেকে মেজবাহ ও সাজিদের সমর্থকরা ১০০ টাকা করে আদায় করছে। প্রতিদিন ৮-১০ হাজার টাকা আদায় হয়। সেই টাকা ভাগাভাগি হয়।

স্হানীয় প্রাইভেটকার চালক আনোয়ার ইব্রাহিম জানান, হোসেন ও সবুজ নামে দুই ব্যক্তি প্রতিদিন ১০০ টাকা করে আদায় করেন। স্থানীয় ছাত্রলীগের নামে এই টাকা তোলা হচ্ছে বলে জানান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গত রোববার প্রাইভেটকার থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দিয়েছি। তদুপরি এ ধরনের চাঁদাবাজি অন্য কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »