শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক সীতাকুণ্ডে মাদকবিরোধী কমিটির ৬ সদস্যকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৫ মাসের শিশুকে নিয়ে কারাবাস: তদন্ত প্রতিবেদনের মারপ্যাঁচ ও প্রশ্নবিদ্ধ পুলিশি ভূমিকা অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ক্যাশিয়ার রুবেল দে এখনো অধরা চট্টগ্রাম সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ১১১০শ বস্তা চোরাই সার উদ্ধার সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি:

​চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক প্রহারে রুনা আক্তার (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. জাকির হোসেন ওরফে নুরুল হককে (৩৭) আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবরমা গুচ্ছগ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত রুনা আক্তার বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইনজুরি এলাকার জামাল উদ্দিনের মেয়ে এবং ১১ বছর বয়সী এক সন্তানের জননী ছিলেন। অন্যদিকে, অভিযুক্ত জাকির হোসেন একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেশুয়া নয়াপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রথম স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দুই বছর আগে জাকির হোসেনের সঙ্গে রুনার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা বরমা গুচ্ছগ্রামের ২৭ নম্বর ঘরে বসবাস করে আসছিলেন। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বসতঘরে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির তার স্ত্রীকে বেধড়ক প্রহার করেন। গুরুতর মারধরের একপর্যায়ে রুনা আক্তার অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

​তার জ্ঞান না ফেরায় আতঙ্কিত হয়ে জাকির তাকে খাটে শুইয়ে দেন এবং খবর দিয়ে নিহতের বাবা জামাল উদ্দিনকে ডেকে আনেন। পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসক বোরহান উদ্দিনকে এনে পরীক্ষা-নিরীক্ষা করানো হলে তিনি রুনা আক্তারকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদ বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

​খবর পেয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক স্বামী জাকির হোসেনকে আটক করে এবং নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে জাকির হোসেনকে একমাত্র আসামি করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »