বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার হাটহাজারীতে হালদা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সীতাকুণ্ড হোটেল মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডের ভাটিয়ারীর কদমরসুল বাজার পরিদর্শনে জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

​বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কদমরসুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যেই একের পর এক দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের দোকানঘর, মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যায়। এতে অনেক ব্যবসায়ী সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

​অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত দোকানগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।

​এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। আনোয়ার সিদ্দিক চৌধুরী তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কুতুবউদ্দিন শিবলী, ভাটিয়ারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মো. জমিরউদ্দীন, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম জাহেদী, ভাটিয়ারী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা, পুনর্বাসন ও পর্যাপ্ত আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »