বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ সীতাকুণ্ডের কদমরসুল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি সীতাকুণ্ডে মাদক কারবারীদের করা মামলায় ৬ মাদকবিরোধী যুবক জেলহাজতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হিসাব সহকারীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আলম মণ্ডলের অশালীন আচরণের অভিযোগ হাটহাজারী থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ডেভিড ইমনের ৭ সহযোগী চাঁদাবাজ ও সন্ত্রাসী গ্রেফতার; মোবাইল ও দেশীয় অস্ত্র উদ্ধার সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রান্তিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আরো দায়িত্বশীল হতে হবে : সিভিল সার্জন। চা খেতে গিয়ে চুরি, বাধা দেওয়ায় গৃহকর্তীর ওপর গরম পানি নিক্ষেপ: নারী আটক দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ড বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

  • আপডেট সময়ঃ বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সময় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

​সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি এলকে সিদ্দিকী স্কয়ারে আলোচনা সভার আয়োজন করে। অন্যদিকে, সাবেক উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন মুন স্টার কমিউনিটি সেন্টারে আলাদা আলোচনা সভার আয়োজন করেন।

​এর জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কিছু সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও ব্যবহার করে, যার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৪০ জনকে আসামি করে একটি মামলা রুজু করে। পরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়। মামলার পর অনেক নেতাকর্মী এলাকা ছেড়ে গাঢাকা দিয়েছেন। আসামিদের গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »