বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে সাংবাদিক শেখ সালাউদ্দিনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাবের শোক

  • আপডেট সময়ঃ সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক,দৈনিক ইনকিলাব পত্রিকার সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি সাংবাদিক শেখ মোঃ সালাউদ্দিনের ভাই ও সীতাকুন্ড পৌরসদরের বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ উদ্দিন (৪৫) সোমবার বিকাল চারটায় দীর্ঘদিন ধরে জটিল লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে,এক মেয়ে, অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান।মঙ্গলবার সকাল এগারটায় শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু, এম হেদায়েত উল্লাহ,এম সেকান্দর হোসাইন সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, জাহাঙ্গীর আলম বিএসসি সহ সকল সদস্যবৃন্দ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »